চট্টগ্রাম, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় চার নেতা হত্যার বিচার দাবিতে সমাবেশ করার সময় শিবিরকর্মী সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রকে মারধর করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আবদুল আজিজ নামের ওই ছাত্র সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বুধবার বেলা ১২টার দিকে চবি'র প্রশাসনিক ভবনের সামনে তাকে মারধর করা হয়। তিনি চবির চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তবে আজিজ বলেছেন তিনি কখনোই শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি বলেন, "আগ্রহবশত সমাবেশের পাশে গিয়ে দাঁড়ালে কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী আমাকে মারধর করে।"
১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় চার জাতীয় নেতা
bdnews24