২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাংচুরের মধ্য দিয়ে খাগড়াছড়ি অবরোধ করলো বিএনপি

বেশ কয়েকটি গাড়ি ভাংচুরের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বিএনপির ডাকা অর্ধদিবস অবরোধ কর্মসূচি শেষ হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 09:18 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

খাগড়াছড়ি, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেশ কয়েকটি গাড়ি ভাংচুরের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বিএনপির ডাকা অর্ধদিবস অবরোধ কর্মসূচি শেষ হয়েছে। গাড়ি ভাংচুরের ঘটনায় স্থানীয় তিন বিএনপি নেতার বিরুদ্ধে গুইমারা থানায় একটি মামলা করেছে পুলিশ। সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার জেলায় এ কর্মসূচি ডাকা হয়। সোমবার খাগড়াছড়ির আদালতে মানহানির মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে ফারুকের গাড়ি বহরে কয়েক দফা হামলা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, বিএনপি নেতা-কর্মীরা নয়টি গাড়ি ভাংচুর করেছে। এতে আহত হয়েছেন অন্তত নয় জন। অবরোধকারীরা সকালে মাটিরাঙ্গা উপজেলায় ঢাকা ও চট্টগ্রাম ছেড়ে আসা তিনটি পরিবহনের ৯টি নৈশকোচে হামলা চালায়। মাটিরাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাইলাছড়ি বুদুং পাড়া এলাকায় ৬টার দিকে শান্তি পরিবহন, শ্যামলী পরিবহন ও স্টার লাইনের ৯টি নৈশকোচে পিকেটাররা হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত নয় জন। এদের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- ঢাকার টঙ্গী কলেজের ছাত্র মো. সোহাগ (২৪), শ্যামলী পরিবহনের চালক মো. ইব্রাহিম (৩০), শান্তি পরিবহনের চালক মো. আলমগীর (৩৫), এবং মানিকছড়ি উপজেলার যুবলীগ নেতা আবুল কালাম (২৭)। আহতদের সদর ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুইমারা থানার ওসি মো. আব্দুর রউফ জানান, গাড়ি ভাংচুরের ঘটনায় গুইমারা বাইলাছড়ি ছাগলনাইয়া পাড়ার বাসিন্দা মাটিরাঙ্গা পৌর বিএনপি নেতা মো. গিয়াসউদ্দিন, মো. মতিন, মো. জিয়াউল হকসহ অজ্ঞাত আরো ১০-১২ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করা হয়েছে। তবে জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. আবু ইউসুফ গাড়ি ভাংচুরের ঘটনা অস্বীকার করে বলেন, "আমাদের অবরোধ নির্বিঘে