২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান কার্যালয়ে নেতাদের জরুরি তলব খালেদার

গুলশানের কার্যালয়ের কাছে র‌্যাব-পুলিশের অবস্থান নেওয়ার ঘটনার পর বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া মঙ্গলবার গভীর রাতে দলের কেন্দ্রীয় নেতাদের ওই কার্যালয়ে জরুরি তলব করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 06:14 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানের কার্যালয়ের কাছে র‌্যাব-পুলিশের অবস্থান নেওয়ার ঘটনার পর বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া মঙ্গলবার গভীর রাতে দলের কেন্দ্রীয় নেতাদের ওই কার্যালয়ে জরুরি তলব করেছেন। খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের কাছে রাত ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত র‌্যাব ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে চলে যাওয়ার পরপরই তিনি টেলিফোনে দলের স্থায়ী কমিটির সদস্যদের তার কার্যালয়ে আসতে বলেন। ইতোমধ্যে চেয়ারপরসনের কার্যালয়ে এসে পৌঁছেছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রফিকুল ইসলৈাম মিয়া। দলের নেতাকর্মীরা এখন কাযালয়ের সামনে অবস্থান করছেন। তারা সরকার বিরোধী শ্লোগান দিচ্ছেন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী প্রবেশ করার পর রাত ১১টার দিকে র‌্যাব ও পুলিশ খালেদার গুলশানের কার্যালয়ের কাছে অবস্থান নেয়। সাকা চৌধুরী গুলশানের কার্যালয়ে যান রাত সাড়ে ৯টায়। ওই সময় পুলিশের তিনটি পিকআপ ও র‌্যাবের দুইটি গাড়ি সেখানে অবস্থান নেয়। তখন বিএনপি নেতাকর্মীরা কার্যালয়ের গেটের সামনে অবস্থান নিয়ে শ্লাগান দিতে থাকেন। গুলশানের কার্যালয়ে ওই সময় ছিলেন- দলের চেয়ারপারসন খালেদা জিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, সহসভাপতি সেলিমা রহমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা। রাত পৌনে ১টার দিকে তিনটি পিকআপ ও দু'টি গাড়িতে করে পুলিশ ও র‌্যাব সদস্যরা স্থান ত্যাগ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এইচএ/০১০৩ ঘ.