ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিকল্পিত সময়ে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচন করতে না পারায় এ নিয়ে আর কোনো মন্তব্য করতে চায় না নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "ডিসিসি নির্বাচন নিয়ে কিছু বলবো না। কিছু বললেই বিষয়টি জটিল হবে। ডিসিসি নির্বাচন চ্যাপ্টার ক্লোজড।"
রোববার স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক অনুষ্ঠানে জানান, সরকার মার্চের মধ্যে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন এবং এরপর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন করতে চায়।
এর প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনার সাখাওয়াত মঙ্গলবার ডিসিসি নির্বাচন কবে নাগাদ করা যাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন।
তিনি বলেন, "মার্চের পর ঝড়-বৃষ্টি হয়। তাই এ সময়ের পর ডিসিসি নির্বাচন কঠিন হবে।"
'কমিশন প্রস্তুত ছিলো'
"ডিসিসি নির্বাচন নিয়ে হয়তো সরকারের কোনো রাজনৈতিক চিন্তা আছে," মন্তব্য করে সাখাওয়াত বলেন, "তারা (সরকার) ঢাকা সিটি কর্পোরেশনের আকার বড় করতে চাচ্ছেন। হয়ত টঙ্গীকে ডিসিসির মধ্যে আনতে চাচ্ছেন।"
স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব ইসির
bdnews24