২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীরচরে গ্রেপ্তার শিবির কর্মীরা পুলিশ হেফাজতে

কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার শিবিরের ছয় নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিন হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 04:18 PM

Updated : 26 Apr 2022, 01:33 AM

কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার শিবিরের ছয় নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিন হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

আদালতের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা কামাল মৃধা এ খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।

সোমবার তাদেরকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচদিনের হেফাজতের আবেদন করা হয়। আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করে।

আবেদনে বলা হয়,তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা করা হবে।

রোববার ৫৪ ধারায় কামরাঙ্গীরচর থানার শিবির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মালেক, কর্মী আরিফ, বশিরউল্লাহ, মমিন ও আল মামুনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ৭২ টি পোস্টার, ৪টি সিডি, গোলাম আযমের লেখা বইসহ ৫০ টি জিহাদি পুস্তিকা উদ্ধার করা হয় বলে আদালতে পাঠানো পুলিশ প্রতিবেদনে বলা হয়।

আদালতে শুনানি গ্রহণ করেন মহানগর হাকিম জুলফিকার হায়াত।