ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় সরকারদলীয় সাংসদ শেখ মো. হেলাল উদ্দিনের সাতবছরের কারাদণ্ডের রায় বাতিল করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের বেঞ্চ শেখ হেলালের আপিলের প্রেক্ষিতে এই রায় দেন।
২০০৮ সালের ১২ ফেব্র"য়ারি ঢাকার বিশেষ জজ আদালত আওয়ামী লীগের এই সাংসদকে চাঁদাবাজির এক মামলায় সাত বছরের কারদণ্ড দেয়। ২০০৯ সালে ৯ মে তিনি এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।
২০০৭ সালে ২১ মে কাফরুল থানায় হেলালের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শেখ হেলালের পক্ষে হাইকোর্টে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার। সরকার পক্ষে ছিলেন ডেপুটি এ্যাটির্নি জেনারেল কাজী ইজারুল হক আকন্দ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/পিডি/১৮৪৫ ঘ.
bdnews24