২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে 'নিরব দুর্ভিক্ষ' চলছে দাবি মির্জা ফখরুলের

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ চালের মূল্যবৃদ্ধিতে উদ্বিগ্ন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, দেশে 'নিরব দুর্ভিক্ষ' দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 12:25 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ চালের মূল্যবৃদ্ধিতে উদ্বিগ্ন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, দেশে 'নিরব দুর্ভিক্ষ' দেখা দিয়েছে। এক আলোচনা সভায় উদ্বেগ প্রকাশ করে সোমবার মির্জা ফখরুল বলেন, "দ্রব্যমূল্য এখন আকাশচুম্বি। চালের দাম ৪০ টাকায় উঠেছে। "দেশে এ মুহূর্তে নিরব দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কেউ মুখ ফুটে তা বলতে পারছে না। মানুষের কোনো কর্মসংস্থান নেই।" জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের উদ্যোগে 'বিচার বিভাগে দলীয়করণ ও গণতন্ত্রের ভবিষ্যৎ' শীর্ষক এই আলোচনা সভা হয়। সভায় শিক্ষক-কর্মচারিরা দেশে সা