ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা তার পরিবারের সদস্যদের নামে সংগঠন অনুমতি ছাড়া গড়ে না তুলতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ এক কলামে তিনি লিখেছেন, "স্বার্থান্বেষী কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে খালি জায়গা দখল করে আমার বাবা-মা ও ভাইদের নামে বিভিন্ন সংগঠন গড়ে তুলছেন।"
"আপনারা এ ধরনের কোনো উদ্যোগ নেবেন না। এটা আমাদের কাম্য নয়। যদি কোথাও তেমন নামকরণ করতেই হয় তবে আমাদের অনুমতি নিতে হবে", বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন রেহানা।
জায়গা দখল করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নামে বিভিন্ন সংগঠন গড়ে তোলার সংবাদ স
bdnews24