ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ছাত্রশিবিরের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে কামরাঙ্গীরচর থানার শিবিরের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও কর্মী মোহাম্মদ মনিম, আরিফ, বশিরুল্লাহ, আল মামুনকে গ্রেপ্তার করা হয়।
কামরাঙ্গীরচর থানার ওসি মো. শফিকুর রহমান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "গ্রেপ্তার শিবিরকর্মীরা কামরাঙ্গীরচর এলাকায় নাশকতার চেষ্টা করছিলো। তারা বিভিন্ন স্থানে সরকারবিরোধী পোস্টার লাগাচ্ছিলো ও লিফলেট বিলি করছিলো।"
গ্রেপ্তারদের কাছ থেকে পোস্টার, লিফলেট ও উস্কানিমূলক বই উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান থানার ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৯২১ ঘ.
bdnews24