ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থাইল্যান্ডে অবস্থানরত আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
রোববার মামলার অভিযোগ গঠনের ধার্য দিনে রাষ্ট্রপক্ষের আবেদনে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসেন দুপুর সাড়ে ১২টার দিকে এ আদেশ দেন।
একইসঙ্গে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩০ নভেম্বর দিন রাখেন বিচারক।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে কোকো বর্তমানে থাইল্যান্ড রয়েছেন। নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পেয়ে দু'বছর আগে তিনি ব্যাংকক যান।
কোকোর পারোলের মেয়াদ বিভিন্ন দফায় বাড়ানো হলেও স
bdnews24