২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তাদের রক্ষা করাই বিএনপির উদ্দেশ্য'

আদালতের রায়ের পরও বিরোধী দলীয় নেতা সেনানিবাসের বাসভবন ছেড়ে না দিয়ে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে আন্দোলনের ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 09:10 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের রায়ের পরও বিরোধী দলীয় নেতা সেনানিবাসের বাসভবন ছেড়ে না দিয়ে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে আন্দোলনের ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। শুক্রবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের রক্ষা করাই বিএনপির আসল উদ্দেশ্য।" যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করে বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ। এর আগে একই দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা সেখানে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ নাসিম বলেন, "বাড়ি রক্ষার জন্য আন্দোলনের হুমকি দিয়েছে বিরোধী দল। আসলে বাড়ি নয়, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য আন্দোলনের ইস্যু তৈরি করতে আদালতের রায়ের পরও সেনানিবাসের বাড়ি ছাড়ছেন না বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।" যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, "সরকারের নির্বাচনী অঙ্গীকার যুদ্ধাপরাধীদের বিচার করা। তাই এ সরকারের মেয়াদে তাদের বিচার করা হবে। আন্দোলন করে তাদের রক্ষা করা যাবে না।" জনগণের প্রতি বিরোধী দলের কোনো দায়বদ্ধতা নেই মন্তব্য করে তিনি বলেন, "যারা সরকারি বাড়ি দখল করে রাখতে চায় তারা জনগণের স্বার্থে কিছু করবে তা বিশ্বাস করা কঠিন।" তিনি বলেন, "সরকার যাতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি আসামিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জঙ্গিমুক্ত দেশ গঠন করতে না পারে সেজন্য অপতৎপরতা চালাচ্ছে বিএনপি।" সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বলেন, "বিএনপি চাইছে অস্থিতিশীল একটা পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ক্ষমতা দখল করতে। যাতে বাড়ি ও যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারে।" বর্তমান সরকার মেয়াদ শেষ হওয়ার একদিন আগেও ক্ষমতা ছাড়বে না বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "দাবি দাওয়ার কথা বলতে চাইলে সংসদে এসে বলুন। দাবি আদায়ের নামে সরকার উৎখাতের দুঃস্বপ্ন দেখে লাভ নেই।" স