নাটোর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যার ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপির সহযোগী সংগঠন যুবদল।
হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বুধবার বিকালে উপজেলার বনপাড়া বাজারে বিএনপির সহযোগী সংগঠন যুবদল বিক্ষোভ মিছিল করেছে।
অন্যদিকে সকালে আওয়ামী লীগ ওই হত্যা মামলায় দলীয় নেতাকর্মীদের জড়িত করার প্রতিবাদে মানববন্ধন করেছে।
পাল্টাপাল্টি কর্মসূচি হলেও সহিংসতার কোনো ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।
বড়াইগ্রাম থানা পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলা যুবদল বনপাড়া বাজারে নাটোর-পাবনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। মিছিলকারীরা বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সে
bdnews24