২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত তাওহীদের ১২ কর্মীর জামিন নামঞ্জুর

রাজশাহীতে গ্রেপ্তার করা হিযবুত তাওহীদে ১২ কর্মীর জামিন নামঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 02:36 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

রাজশাহী, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে গ্রেপ্তার করা হিযবুত তাওহীদে ১২ কর্মীর জামিন নামঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে তাদের রাজশাহী মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। আসামীপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে বিকালে শুনানি শেষে হাকিম জিয়াউর রহমান তা নাকচ করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। আদালত পুলিশের পরিদর্শক দেবেন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার মতিহার থানা পুলিশ জিহাদি বই ও কম্পিউটার ডিস্ক (সিডি) বিলির সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকা থেকে এই ১২ জনকে আটক করে পুলিশ। এরা হলেন- রাজশাহী নগরীর ধরমপুরের নজরুল, রবিউল আওয়াল, কাজলার সুজন, ইসলাম, আশরাফ, রবিউল, শফিকুল, ডলি খাতুন, মতিহার এলাকার নার্গিস, রানীবাজারের মিজানুর, রাজপাড়া এলাকার আসাদুজ্জামান ও তানোরের মমিনুল ইসলাম। পরে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৫ ঘ.