২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো সাতদিন জামিন পেলেন পবন

গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের মামলায় আরো সাতদিনের জামিন পেয়েছেন দলটির মহাসচিবের ছেলে আকতার হামিদ খান পবন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 12:48 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের মামলায় আরো সাতদিনের জামিন পেয়েছেন দলটির মহাসচিবের ছেলে আকতার হামিদ খান পবন। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ আদেশ দেন। গত ১০ অক্টোবর এই মামলায় মাদক নিরাময় কেন্দ্র মুক্তির গুলশান শাখা থেকে সরাসরি আদালতে হাজির হন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে পবন। ওইদিন তিনি ৫০ হাজার টাকা মুচলেকায় ১৫ দিনের জামিন নেন। সোমবার এর মেয়াদ শেষ হয়। সোমবার সকালে পবনের পক্ষে তার আইনজীবীরা আদালতে পুনরায় তার জামিন আবেদনে বলেন, সুস্থ না হওয়া পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়ানো হোক। বিচারক ৩ নভেম্বর পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়িয়ে ওই দিন মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করেন। গত ২৩ ফেব্র"য়ারি গুলাশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালানোর সময় প্রদীপ সাহা নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিএনপির নিরাপত্তা সমন্বয়কারী মো. হানিফ বাদি হয়ে গুলশান থানায় মামলা করেন। এ মামলার তদন্তে প্রদীপ সাহার স্বীকারোক্তি মতে গোলাম সাব্বির শোভন, সুলতান হাসান রনিকে গ্রেপ্তার করা হয়। পরে এ মামলায় বাবু ওরফে ডাকাত বাবুকে গেপ্তার করা হয়। গ্রেপ্তাররা চার আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি জানান, তারা পবনের নির্দেশে ককটেল বিস্ফোরণ ঘটান। তারা জবানবন্দিতে জানান, পবন যুবদলে ভালো পদ পাওয়ার জন্য এ বিষ্ফোরণ ঘটায়। গত ২৪ জুলাই পবন হাইকোর্টে হাজির হয়ে এ মামলায় জামিন চাইলে তাকে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে হাজির হতে বলা হয়। তিনি অসুস্থ থাকায় এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ অগাস্ট হাইকোর্ট তার আদালতে হাজির হওয়ার মেয়াদ আরো ছয় সপ্তাহ বাড়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/পিডি/১৮৪১ঘ.