ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংগঠনের ভাবমূর্তি নষ্ট ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় সংসদের সমাজকল্যাণ সম্পাদক আশিকুর ইসলামকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে বহিষ্কার করা হয়েছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম উইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গণতান্ত্রিক ধারা লঙ্ঘনের কারণে গঠনতন্তের ৫৬ (ক) ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১৪৮ঘ.
bdnews24