২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তদন্ত নিরপেক্ষ হবে না, তবু উচ্চক্ষমতার কমিটি করুন'

সরকারি তদন্ত কমিটি 'নিরপেক্ষ তদন্ত' করবে না ধরে নিয়েই নারায়গঞ্জের রূপগঞ্জের শনিবারের ঘটনায় উচ্চক্ষমতার কমিটি গঠনের দাবি জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 11:50 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি তদন্ত কমিটি 'নিরপেক্ষ তদন্ত' করবে না ধরে নিয়েই নারায়গঞ্জের রূপগঞ্জের শনিবারের ঘটনায় উচ্চক্ষমতার কমিটি গঠনের দাবি জানিয়েছে বিএনপি। রোববার বিকালে এক জরুরি সংবাদ ব্রিফিঙে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "সেনা সদস্যদের আবাসন প্রকল্প নিয়ে সংঘঠিত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে সরকারের প্রতি একটি উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি। "আমরা জানি, তারা নিরপেক্ষ তদন্ত করবে না। তারপরও আমরা দাবি জানাচ্ছি এজন্য যে, যাতে করে সেনাবাহিনী ও জনগণের মধ্যে ভুলবোঝাবুঝির অবসান হয়। দেশ ও জনগণের স্বার্থে এই তদন্ত প্রয়োজন।" একই সঙ্গে রূপগঞ্জের ঘটনা বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি মাহবুব-উল-আলমের বক্তব্য মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন দেলোয়ার। হানিফ শনিবার রূপগঞ্জের ঘটনার জন্য বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া দায়ী বলে মন্তব্য করেন। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিঙে খোন্দকার দেলোয়ার রূপগঞ্জে কিছু সেনা সদস্য ও গ্রামবাসীর মধ্যে সংঘঠিত ঘটনাকে 'দুঃখজনক ও অনভিপ্রেত' বলে অভিহিত করেন। তিনি বলেন, " ১/১১ এর ঘটনার পর থেকে আমাদের সামরিক বাহিনীকে জনসমক্ষে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিডিআর বিদ্রোহ ঘটনার পেছনে প্রধান লক্ষ্যবস্তু ছিলো সেনাবাহিনী। আমরা রূপগঞ্জের ঘটনার বিষয়ে এখনই কিছু বলতে চাই না।" "কী ঘটনা ঘটেছে, কেন এরকম ঘটনা ঘটলো