২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ১৪৪ ধারা জারি

একই সময়ে একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশ ডাকায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 05:56 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঝিনাইদহ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সময়ে একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশ ডাকায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘোষণা দেওয়া হয়। রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার শেখপাড়া বাজারে এ আদেশ বলবৎ থাকার কারণে ওই এলাকায় সব ধনরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে। শৈলকুপা থানার ওসি মো. আশরাফুল আলম জানান, বিএনপি'র আব্দুল ওহাব গ্র"প এবং শৈলকুপা পৌর বিএনপি'র সভাপতি ও পৌর মেয়র খলিলুর রহমান গ্র"প শেখপাড়া বাজারে রোবরার বিকালে সমাবেশ ডাকে। একই স্থানে ত্রিবেণী ইউনিয়ন আওয়ামী লীগও একই সময়ে সমাবেশ ডাকে। এতে উত্তেজনা সৃষ্টি হওয়ায় উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.