২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নাজমুল হুদার পদত্যাগ

নিরপেক্ষতার প্রশ্ন তুলে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি পদ ত্যাগ করেছেন ব্যারিস্টার নাজমুল হুদা। শনিবার দুপুরে তিনি পদত্যাগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 12:50 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরপেক্ষতার প্রশ্ন তুলে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি পদ ত্যাগ করেছেন ব্যারিস্টার নাজমুল হুদা। শনিবার দুপুরে তিনি পদত্যাগ করেন। নাজমুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার পদত্যাগের কথা জানিয়ে বলেন, "সুপ্রিমকোর্টের মতো সর্বোচ্চ স্থানে আইনজীবীদের ফোরাম হওয়া উচিৎ দল-নিরপেক্ষ। এতে আদালতে নিরপেক্ষ পরিবেশ বজায় থাকবে। বিচার কার্যক্রমও সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে। "আমাদের সংগঠনের অনেক বিজ্ঞ আইনজীবীও এটা চান। তাই তাদের দল ভারি করতেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।" দেড় মাস আগে সদস্যসের ভোটগ্রহণ ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠন হলে ওই কমিটি গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সংবাদ সম্মেলন করেন বিএনপির সহসভাপতি ও সাবেক মন্ত্রী নাজমুল হুদা। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে সভাপতি ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে মহাসচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ওই কমিটি অনুমোদন করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সে সময় ওই কমিটিকে পকেট কমিটি হিসেবে অভিহিত করে সেটি অবৈধ ও গঠনতন্ত্রবিরোধী বলে মন্তব্য করেন ব্যারিস্টার নাজমুল। তিনি জানান, এক দশকের বেশি সময় তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে সহসভাপতি পদে ছিলেন। ফোরামের সভাপতি পদেও ছিলেন তিনি। অ্যাটর্নি জেনারেল পদেও দল-নিরপেক্ষ ব্যক্তির নিয়োগ হওয়া উচিৎ বলে মন্তব্য করেন ব্যারিস্টার নাজমুল হুদা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৪০ঘ.