২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান: দেলোয়ার

বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। শনিবার এক প্রতিবাদ সমাবেশে তিনি এই আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 12:24 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। শনিবার এক প্রতিবাদ সমাবেশে তিনি এই আহ্বান জানান। জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে রাজধানীর মুক্তাঙ্গনে বিকালে প্রতিবাদ সমাবেশে খোন্দকার দেলোয়ার বলেন, "এখন সময় এসেছে- সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। যারা মৌলিক অধিকার হরণ করছে, ভোটের আগে মিথ্যা প্রতিশ্র"তি দিয়ে ক্ষমতায় এসে প্রতারণা করছে- তাদের প্রতিহত করতে আজ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।'' 'সরকারের দমন-নির্যাতন, খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ ও সিরাজগঞ্জে ট্রেন চাপার ঘটনায় শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খানসহ দলীয় নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা'র প্রতিবাদে এ সমাবেশ হয়। খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলে শিল্প-কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। যেখানেই যাবেন