সিলেট, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার তিন মাস পর মাথায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়।
নতুন জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন- পংকজ পুরকায়স্থ ও ফরহাদ হোসেন খান। মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাহাত তরফদার ও ইমরুল হাসান।
এদিকে পদবঞ্চিত হয়ে ছাত্রলীগের একটি অংশ বিকালে নগরীতে ঝাড়ু মিছিল করেছে।
গত ১০ জুলাই সিলেট এমসি কলেজের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী উদয়েন্দু সিংহ দলীয় কর্মীদের হাতে নিহত হওয়ার পরদিন কেন্দ্রীয় কমিটি জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করে।
মহনগর সভাপতি রাহাত তরফদার এবং জেলা সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান জানান, সকাল ১১টায় কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয় এবং একটি পত্র দিয়ে তাদের তা জানানো হয়।
এদিকে কাউন্সিল ছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করায় বিকালে ছাত্রলীগের একাংশের কর্মীরা নগরীতে ঝাড়
bdnews24