২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরীহ বক্তব্যে সরকার ক্ষুব্ধ: সাকা

দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি বিষয়ে তার 'নিরীহ বক্তব্য' সরকারের কোনো একটি অংশকে ক্ষুব্ধ করে থাকতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 08:44 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

মিন্টু চৌধুরী ও মিঠুন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি বিষয়ে তার 'নিরীহ বক্তব্য' সরকারের কোনো একটি অংশকে ক্ষুব্ধ করে থাকতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। অবরুদ্ধ অবস্থায় মঙ্গলবার গভীর রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানানো প্রতিক্রিয়ায় খালেদার বাড়ি ছাড়ায় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের নোটিশের বৈধতা আদালতে চ্যালেঞ্জ করার বিষয়টিরও সমালোচনা করেন সালাউদ্দিন। গত ১৭ অক্টোবর ওই বাড়ি প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, "এ বাড়িটি প্রধানমন্ত্রী কিংবা সরকারের মাথা ঘামানোর বিষয় নয়। এ নিয়ে আমাদের রাজনীতিবিদদেরও বিতর্কে যাওয়া ঠিক নয়। এটা সেনাবাহিনীর ওপরই ছেড়ে দেওয়া উচিত। "সেনাবাহিনী যদি মনে করে বাড়িটিতে খালেদা জিয়াকে আর থাকতে দেওয়া হবে না তাহলে ৩০ দিনের মধ্যে নয়, তিন দিনের মধ্যেই বাড়িটি নিয়ে যেতে পারে। কারণ এ বাড়ি থেকে কাউকে উচ্ছেদে রাজউকের বুলডোজার যাবে না, সেনাবাহিনীল বুলডোজারই যাবে।" মঙ্গলবার তার গুডস হিলের বাড়িতে গোয়েন্দা পুলিশ সদস্যদৈর উপস্থিতি সম্পর্কে অবরুদ্ধ অবস্থায় সালাউদ্দিন কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উনারা বাইরে কুচকাওয়াজ শুরু করেছেন।" হাইকোর্টের রায়ের পর বাড়ি ছাড়া বিষয়ে মন্তব্য করা ঠিক হয়েছে কি না জানতে চাইলে সালাউদ্দিন বলেন, "আদালত তখন খালেদা জিয়ার বাড়ি নিয়ে নেয়নি। আদালত শুধু নোটিশের বৈধতা বিষয়ে রায় দিয়েছে।" বাড়ি ছাড়ায় সামরিক বিভাগের নোটিশ নিয়ে আদালতে যাওয়া বিষয়ে 'ব্যক্তিগত মত' হিসেবে সালাউদ্দিন বলেন, "এর সমাধান সেনাবাহিনীর হাতেই ছিলো। আদালতের এতে কিছুই করার নেই। আমি আগেই বলেছি ওখানে রাজউক নয়, সেনাবাহিনীর বুলডোজার যাবে। তাই আমি বলেছিলাম আদালতে যাওয়ার কী দরকার।" "কিন্তু আমার দলের বিজ্ঞ উকিল সাহেবরা আমার সঙ্গে দ্বিমত করেন।" খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির ইজারা বাতিলের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট আবেদন করা প্রসঙ্গে তিনি বলেন, "আমার দলের বিজ্ঞ উকিল সাহেবরা এটা করেছেন।" "দলের বিজ্ঞ উকিলদের" কোনো শাস্তির কথা বলবেন কি না জানতে চাইলে সালাউদ্দিন বলেন, "উনাদের বিদ্যাবুদ্ধি এবং অজ্ঞতার পরিচয় দেশবাসী এমনিতেই পেয়েছে। ওদের আবার শাস্তি দেওয়ার কী দরকার? "উনাদের জ্ঞানের সীমা নেই। আমি আর কী ব্যবস্থা নিতে বলবো। উনারাই তো প্রায়ই আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান।" অবরুদ্ধ অবস্থায় আপনাকে বেশ নির্ভার মনে হচ্ছে