২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা বিএনপিতে কোন্দল: এবার শ্রীপুরে ১৪৪ ধারা

একই সময় একই স্থানে বিএনপির দুটি গ্র"প সভা ডাকায় এবার মাগুরার শ্রীপুর উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 05:21 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

মাগুরা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একই সময় একই স্থানে বিএনপির দুটি গ্র"প সভা ডাকায় এবার মাগুরার শ্রীপুর উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শ্রীপুর বাজার ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। বিএনপির দুই গ্র"পের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে মাগুরা শহরতলীর কছুন্দি এলাকায় মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া সভা, সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনা মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মাইকিং করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, শ্রীপুর বিএনপির দুই গ্র"পের পক্ষে কামাল উদ্দিন ও খন্দকার আব্বাস উদ্দিন শ্রীপুর বাজারে বুধবার সকাল ১০টায় সমাবেশ করার ঘোষণা দিয়ে প্রশাসনকে চিঠি দেয়। এই অবস্থায় সংঘাত এড়াতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় নেতা সেলিমা রহমানের দুদিনের সাংগঠনিক সফর উপলক্ষে বুধবার দলের জেলা সভাপতি কবীর মুরাদের সমর্থক গ্র"পের নেতা শ্রীপুর উপজেলা সধারণ সম্পাদক খন্দকার আব্বাস শ্রীপুর বাজারে সমাবেশ ডাকেন। দলের বিদ্রোহী গ্র"প হিসেবে পরিচিত জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল আখতার খান কাফু গ্র"পের সমর্থক কামাল উদ্দিন একই সময়ে একই স্থানে পাল্টা সমাবেশ আহ্বান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৯ ঘ.