২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে ক্ষমা চাইতে বললেন হানিফ

নিজের ছেলেদের দুর্নীতির জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 02:00 PM

Updated : 25 Aug 2022, 07:09 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের ছেলেদের দুর্নীতির জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। মঙ্গলবার নগরীর মুসলিম ইন্সটিটিউটে 'সন্ত্রাস জঙ্গিবাদসহ সামাজিক সমস্যা সমাধানে ওলামা মাশায়েখদের সঙ্গে মত বিনিময় সভা'য় হানিফ বলেন, "বিরোধী দলের এখন দুটি মূল দাবি- তারেক ও কোকোকে দুর্নীতি মামলা থেকে রক্ষা করা এবং খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি রক্ষা।" "বিএনপি-জামাত জোট সরকারের আমলে তারেক-কোকো হাওয়া ভবনের মাধ্যমে ব্যাপক দুর্নীতি করেছে," উল্লেখ করে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, "তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হলে বিএনপি বলে রাজনৈতিক কারণে মামলা হচ্ছে। অথচ তারেক রহমানের বিরুদ্ধে আমেরিকার ফেডারেল কোর্টে মামলা হয়েছে।" খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়া উচিত উল্লেখ করে হানিফ বলেন, "১৯৮১ সালের ১৩ মার্চ সামরিক বাহিনীর মাধ্যমে চাপ প্রয়োগ করে তৎকালীন সরকারের কাছ থেকে অনৈতিকভাবে তিনি বাড়িটি আদায় করেন।" সেনানিবাসের ভেতরে বসে রাজনীতি করলে সেখানকার নিরাপত্তা বিঘি