ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সানাউল্লাহ নূর বাবুর হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ উদ্যোগহীন দাবি করে এ বিএনপি নেতার স্ত্রী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের পর খুনিরা এখন তাকে নানাভাবে হুমকি দিচ্ছে।
মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে মহুয়া নূর কচি এ অভিযোগ তোলেন।
জাতীয় প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনও ছিলেন।
তিনি বলেন, বাবু হত্যার বিচার না হলে দেশে আইনের শাসন ও বিচার বিভাগের ওপর জনগণের আস্থা থাকবে না।
গত ৮ অক্টোবর নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বিএনপির মিছিলে হামলায় নিহত হন উপজেলা চেয়ারম্যান বাবু (৩৮)। বাবুর স্ত্রী মহুয়া ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মীকে স্বামীর হত্যকারী হিসেবে চিহ্নিত করে মামলা করেছেন।
বিএনপির অভ্যন্তরীণ কোন্দলই বাবু হত্যাকাণ্ডের কারণ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা স
bdnews24