২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বিএনপির সমাবেশ ঘিরে ১৪৪ ধারা

জেলা বিএনপির দুই গ্র"পের সমাবেশ ঘিরে উত্তেজনার পরিপ্রেক্ষিতে মাগুরা শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 04:58 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

মাগুরা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলা বিএনপির দুই গ্র"পের সমাবেশ ঘিরে উত্তেজনার পরিপ্রেক্ষিতে মাগুরা শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরতলীর কছুন্দি হাইস্কুল মাঠ ও এর আশপাশের এলাকায় সভা, সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সোমবার রাতে সদর উপজেল নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরতলীর কছুন্দি হাইস্কুল মাঠে বিএনপির দুই গ্র"প একই সময়ে মঙ্গলবার সমাবেশ করার ঘোষণা দিয়ে প্রশাসনে কাছে অনুমতি চেয়ে আবেদন করে। তাদেরকে সন্ধ্যা পর্যন্ত বিষয়টি বিবেচনা করার জন্য বলা হয়েছিলো। কিন্তু দুপক্ষই তাদের অবস্থানে অনড় থাকায় প্রশাসন আইন-শৃঙ্খলার রক্ষার্থে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিয়েছে। জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছেন, কেন্দ্র থেকে অনুমোদিত জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ সমর্থিত গ্র"প মঙ্গলবার সকাল ১০টায় কছুন্দি হাইস্কুল মাঠে সমাবেশ ডাকে। এই সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে দলের কেন্দ্রীয় নেতা সেলিমা রহমানের। বিএনপির বিদ্রোহী গ্র"প হিসেবে পরিচিত ইকবাল আকতার খান কাফুর সমর্থকরা একইদিন একই সময় পাল্টা সমাবেশ ডাকে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গল ও বুধবার মাগুরার চারটি পৃথক সমাবেশে সেলিমা রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে। সেলিমা রহমানের মাগুরায় আগমন প্রতিহত করতে রোববার থেকে জেলা বিএনপির বিদ্রোহী গ্র"প হিসেবে পরিচিত অংশটি শহরে মিছিল সমাবেশ করে আসছে। মিছিল-সমাবেশে তারা সেলিমা রহমানের কুশপুত্তলিকাও দাহ করে। জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৪৪ ধারা জারির বিষয়টি এখনো আমাদেরকে জানানো হয়নি। তবে প্রশাসন বিষয়টি নিশ্চিত করলে আমরা সমাবেশস্থল পরিবর্তনের সিদ্ধান্ত নেবো।" বিদ্রোহী গ্র"পের করা কমিটির সভপতি মোকাদ্দেস হোসেন বলেন, "প্রশাসন আমাদের ১৪৪ ধারার বিষয়টি জানিয়ে সেখানে সভা সমাবেশ না করার জন্যে বলেছে। আমরা সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেবো। গত ১০ এপ্রিল বিএনপির এই দুটি গ্র"পের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২০ ঘ.