২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গয়েশ্বয়ের বাড়ির সামনের ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের দক্ষিণ কেরাণীগঞ্জের বাড়ির সামনে টানানো ব্যানার ছিড়ে ফেলাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে চরম উত্তেজনা দেখা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 03:57 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের দক্ষিণ কেরাণীগঞ্জের বাড়ির সামনে টানানো ব্যানার ছিড়ে ফেলাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে চরম উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় শ্রমিক লীগের এক নেতার জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। গয়েশ্বর চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল পাঁচটার দিকে স্থানীয় শ্রমিকলীগ নেতা কাওসারের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা গাঙচিল পরিবহনের দুটি বাসে করে পল্টনের জনসভায় যাচ্ছিলেন। তার মীর্জাপুর গ্রামের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দূর্গা পুজার শুভেচ্ছাবাণী লেখা কাপড়ের ব্যানারগুলো তারা ছিড়ে ফেলে। এসময় গয়েশ্বরের আত্মীয়-স্বজন বাধা দিলে অকথ্য ভাষায় তাদের গালিগালাজ করা হয়। পরে এলাকার মানুষ বাস দুটিকে ধাওয়া করে ইষ্টার্ন বাজার এলাকায় আটক করে। এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে শ্রমিক লীগের নেত-কর্মীরার বাস রেখে পালিয়ে যায়। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান। দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি আবুল বাশার জানান, ব্যানার ছিড়ে ফেলার ঘটনায় বিক্ষুদ্ধ লোকজন বাস দুটি ভাংচুর করে। এছাড়া আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গয়েশ্বর রায়ের বাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি। এ ব্যাপারে শ্রমিকলীগ নেতা কাওসারের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১২৯ ঘ.