২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জ ছাত্রলীগের নতুন কমিটি

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 07:20 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

সুনামগঞ্জ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ফজলে রাব্বী স্মরণ সভাপতি ও রফিক আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সোমবার রাত ১০টায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন ১০ সদস্যের এই কমিটির অনুমোদন দেন। ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবু নাসিম মোমেন রুপক জানান, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ সদস্যের জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৯ ঘ.