২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

খুলনার ফুলতলা উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী আনোয়ার হোসেন বাবুকে (৩৮) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 04:05 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

খুলনা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার ফুলতলা উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী আনোয়ার হোসেন বাবুকে (৩৮) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার পায়গ্রাম কসবার ভদ্রপুকুর এলাকায় দুর্বৃত্তরা বাবুকে কুপিয়ে ফেলে রেখে যায় বলে পুলিশ জানিয়েছে। তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফুলতলা থানার ওসি কাজী দাউদ হোসেন সাংবাদিকদের জানান, ছাত্রদল নেতা বাবু দুপুরে ভদ্রপুকুর এলাকায় একটি দোকানে বসে চা পান করছিলেন। এসময় স্থানীয় তারেকসহ তিন দুর্বৃত্ত বাবুকে ঘিরে ফেলে মারধর করে। এক পর্যায়ে তারা ধরালো অস্ত্র দিয়ে বাবুর কোমর ও মাথায় আঘাত করে চলে যায়। পরে এলাকাবাসী বাবুকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, তারেককে কিছুদিন আগে বাবু পুলিশে ধরিয়ে দেন। পরে জামিনে ছাড়া পান তারেক। ধরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারেক এই হামলা করে থাকতে পারে। তিনি জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৬ ঘ.