নাটোর, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মতো দলটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রিজভি আহম্মেদও দাবি করেছেন, নাটোরে দলটির নেতাকে হত্যার ঘটনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ছেড়ে দেওয়ার ফল।
শনিবার বড়াইগ্রাম উপজেলায় এক সমাবেশে রিজভি বলেন, "আওয়ামী লীগ সরকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের খালাস দেওয়ার মাধ্যমে খুনিদের উৎসাহিত করেছে। তাই হাইকমান্ডের নির্দেশে প্রকাশ্যে আমাদের নেতা-কর্মীদের খুন করছে।"
শুক্রবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বিএনপির মিছিলে হামলায় নিহত হন উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু (৩৮)। অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের সশস্ত্র হামলায় নিহত হন বনপাড়া পৌর বিএনপির সভাপতি বাবু।
চেয়ারম্যান সানাউল্লাহ নূরের জানাযাপূর্ব সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন রিজভি।
"পুলিশ নীরব ভূমিকা পালন করছে" অভিযোগ করে তিনি বলেন, "এ অবস্থায় কঠোর কর্মসূচি না দিয়ে উপায় নেই।"
নাটোরে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং যুবলীগকর্মী রাকিব, জামিল ও বাবলুর নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে বিএনপির অভিযোগ।
ওই হামলার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার নাটোরে পূর্ণদিবস হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। কেন্দ্রীয় বিএনপি রোববার সব জেলা ও থানা শহরে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে। এরপর মঙ্গলবার রাজধানী ঢাকায় বিক্ষোভ হবে।
স
bdnews24