২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলায় সাংসদ উপদেষ্টা: সরকারকে সময় বেঁধে দিল চেয়ারম্যানরা

উপজেলা পরিষদে সাংসদকে উপদেষ্টা করার আইনি বিধান বাতিলসহ ১০ দফা দাবি পূরণে সরকারকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 02:07 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা পরিষদে সাংসদকে উপদেষ্টা করার আইনি বিধান বাতিলসহ ১০ দফা দাবি পূরণে সরকারকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয় সম্মেলনে দাবি মানার এ সময় ঘোষণা করেন পরিষদের আহ্বায়ক এবং মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ। দাবি আদায়ে সাত বিভাগে পৃথকভাবে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের নিয়ে আগামী ১৬ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সভা-সমাবেশ করা হবে বলেও জানান মজিদ। সম্মেলন শেষে উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যার বিচার চেয়ে মানববন্ধন করে। আব্দুল মজিদ জানান, সরকারের কাছে বারবার উপজেলা পরিষদকে কার্যকর করার আহ্বান জানানো সত্ত্বেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করেন তিনি। ঐক্য পরিষদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো