২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের বৈঠকে উপদেষ্টাদের সমালোচনা

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের সমালোচনা উঠেছে। সমালোচনা হয়েছে সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের তৎপরতারও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 02:06 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের সমালোচনা উঠেছে। সমালোচনা হয়েছে সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের তৎপরতারও। শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কার্যনির্বাহী সংসদের বৈঠক হয়। বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ নাসিম প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছির আলীর বক্তব্যের সমালোচনা করে বলেছেন, উপদেষ্টারা চাকরি দিতে পারেন না। অন্যদিকে বিতর্কিত বক্তব্য দিয়ে সরকারকে বেকায়দায় ফেলেন।" স্বাস্থ্য বিভাগে লোক নিয়োগে দলীয় নেতা-কর্মীদের প্রাধান্য দিতে মোদাচ্ছির আলীর বক্তব্য স