ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে বিএনপি নেতা হত্যাকাণ্ডের প্রতিবাদে দু'দিনের কর্মসূচি ঘোষণা করে খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, গামা হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ছেড়ে দেওয়ার ফলেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শুক্রবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বিএনপির মিছিলে হামলায় নিহত হন উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু (৩৮)। অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের সশস্ত্র হামলায় নিহত হন বনপাড়া পৌর বিএনপির সভাপতি বাবু।
বিএনপির অভিযোগ, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং যুবলীগ কর্মী রাকিব, জামিল ও বাবলুর নেতৃত্বে ওই হামলা চালানো হয়।
ওই হামলার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার নাটোরে পূর্ণদিবস হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। কেন্দ্রীয় বিএনপি রোববার সব জেলা ও থানা শহরে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে। এরপর মঙ্গলবার রাজধানী ঢাকায় বিক্ষোভ হবে।
শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দেলোয়ার বলেন, "আমরা মনে করি, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি গামা হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ছেড়ে দেওয়ার ফলেই নাটোরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির এরকম অবনতি হয়েছে। এতে হত্যাকারীরা আরো উৎসাহিত হয়ে আবারও খুন করেছে।"
স
bdnews24