২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক শনিবার

ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক বসছে শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 02:47 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক বসছে শনিবার। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে বেলা ১১টায় এ বৈঠক শুরু হবে। এতে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্ব করার কথা রয়েছে। শুক্রবার দলের উপ-প্রচার সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে গত শনিবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের কার্যনিবাহী সংসদের এ বৈঠকের কথা জানিয়েছিলেন। সৈয়দ আশরাফ বলেন, "আগামী ৯ অক্টোবর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সাংগঠনিক অনেক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে এখনি আমি বিস্তরিত কিছু বলতে চাই না।" আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সর্বশেষ বৈঠক হয় গত ১৬ জুলাই গণভবনে। ওই বৈঠকে জেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছিলো। বৈঠকে জেলা পর্যায়ের নেতারা সাংসদদের সঙ্গে তাদের দূরত্বের বিষয়টি তুলে ধরেন। এদিকে গত বুধবার জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শেষে সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী মনোনয়নের নির্দেশ দিয়েছেন। বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী নিজ দলের সাংসদদের জনকল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, "কোনো সাংসদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না। গতবারের মতো আগামীতেও জরিপের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/এইচএ/০৮৪৫ ঘ.