২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুত তাওহীদের ৮ কর্মী ফের রিমান্ডে

রাজশাহীতে গ্রেপ্তার করা হিজবুত তাওহীদের আট কর্মীকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 03:57 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

রাজশাহী, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে গ্রেপ্তার করা হিজবুত তাওহীদের আট কর্মীকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে রাজশাহী মহানগর হাকিম আদালতে হাজির করে আসামিদের সাতদিন হেফাজতে রেখে আবার জিজ্ঞাসাবাদের অনুমতি চায় পুলিশ। শুনানি শেষ হাকিম জিয়াউর রহমান তিনদিনের অনুমতি দেন। গত ২৬ সেপ্টেম্বর মতিহার থানা পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশের বুধপাড়া ও তালাইমারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ইসলাম ধর্মের বিকৃত ব্যাখ্যা ও জিহাদের ডাক দিয়ে করা প্রচারপত্র, বই ও কম্পিউটার ডিস্ক (সিডি)। গ্রেপ্তারকৃতরা হলেন- মতিহার থানা এলাকার ইসলাম, শফিকুল, রবিউল, পিয়ারুল, শিখা, মিনা, চারঘাট উপজেলার শাহাবুল ইসলাম ও নাসিমা আকতার ডলি। পরে আদালতের মাধ্যমে তাদের হেফাজতে নিয়ে তিনদিন জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, এদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। আরো তথ্য পেতে তাদের আরেক দফা জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি জানান, সন্ধ্যার দিকে তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৯ ঘ.