২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদিশার 'এরিক মামলা'য় সাক্ষ্য দেননি এরশাদ

ছেলে এরিককে ফিরে পেতে বিদিশার করা মামলায় নির্ধারিত দিনে আদালতে এলেও সাক্ষ্য দেননি হুসেইন মুহম্মদ এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 02:46 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছেলে এরিককে ফিরে পেতে বিদিশার করা মামলায় নির্ধারিত দিনে আদালতে এলেও সাক্ষ্য দেননি হুসেইন মুহম্মদ এরশাদ। ঢাকার ১৫তম সহকারী জজ শাম্মী আকতার মামলাটিতে আগামী ১ নভেম্বর সাবেক রাষ্ট্রপতি ও সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের সাক্ষ্যগ্রহণের জন্য পুনরায় দিন রাখেন। মঙ্গলবার এ আদালতে বিবাদি এরশাদের সাক্ষ্যগ্রহণের দিন ছিল। এরশাদের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় এরশাদের সাক্ষ্য দেওয়ার জন্য সময় চাওয়া হয়। সময় আবেদনে বলা হয়, "তিনি রাজনৈতিক কাজে ব্যস্ত। তার আদালত পাড়ার বাইরে যাওয়া প্রয়োজন।" বিচারক এ আবেদন মঞ্জুর করেন। গত বছরের ২৭ মে এরশাদের তালাক প্রাপ্ত স্ত্রী বিদিশা সিদ্দিক বাদি হয়ে ঢাকার জেলা জজ আদালতে নাবালক সন্তান এরিককে হেফাজতে নেওয়ার জন্য এরশাদকে বিবাদি করে ১৯৮৫ সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশের অধীনে মামলাটি করেন। মঙ্গলবার এরশাদের পক্ষে তার দলীয় নেতা-কর্মীরা বিদিশার মামলাকে মিথ্যা অভিহিত করে তা তুলে নিতে আদালত চত্ত্বরে শ্লোগান দেয়। গত ১৮ মার্চ এরশাদের বিরুদ্ধে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে বিদিশার করা ৬০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা বিচারাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২২৩৫ ঘ.