২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পুনর্মুদ্রণের পরও সংশোধনের কিছু থাকতে পারে'

সর্বোচ্চ আদালতের রায়ের পর পুনর্মুদ্রণ হলেও আরো কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রয়োজন থাকতে পারে বলে মনে করছেন তোফায়েল আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 12:54 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ আদালতের রায়ের পর পুনর্মুদ্রণ হলেও আরো কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রয়োজন থাকতে পারে বলে মনে করছেন তোফায়েল আহমেদ। সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির এ সদস্য বলেছেন, আদালতের আদেশ মানা আমাদের জন্য বাধ্যতামূলক। তবে সংবিধান পুনর্মুদ্রণের পরও যদি সংবিধানে কোনো ধরনের অসঙ্গতি থাকে তবে তা সংশোধনের জন্য এ কমিটি কাজ করতে পারে। তবে আওয়ামী লীগ সংসদ সদস্য তোফায়েল মনে করেন, সংবিধান সংশোধনের এখতিয়ার পার্লামেন্টেরই। মঙ্গলবার সংসদ ভবনে কমিটির সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তোফায়েল। সুপ্রিম কোর্ট স