ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম)- বিমানমন্ত্রী জিএম কাদেরকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে উচ্চ মাধ্যমিকের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে র্যাবের গোয়েন্দা বিভাগ।
র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক কর্ণেল জিয়াউল হাসান বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমকে শনিবার রাতে জানান, "শনিবার বিকালে শুভ্র ব্রক্ষ্মণ শুভ (১৮) নামের ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র।"
এদিকে রোববার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার (২৯ সেপ্টে
bdnews24