চাঁদপুর, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ১৫টি পদের ১১টিতে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থকদের প্যানেল। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক- এ দুই পদেই জিতেছেন বিএনপি সমর্থকরা।
নির্বাচনে বুধবার আইনজীবী সমিতি ভবনে ভোট গ্রহণের পর রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবু তাহের পাটওয়ারী।
সভাপতি পদে বিএনপি সমর্থিত ইকবাল-বিন-বাশার ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আবদুল মান্নান পাটওয়ারী পেয়েছেন ১১২ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত মো. বাবর বেপারী পেয়েছেন ১২১ ভোট এবং নিকটতম আওয়ামী সমর্থিত মো. শহীদ উল্লাহ্ পাটওয়ারী পেয়েছেন ১১১ ভোট।
সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত এমএম তারিক উল্লাহ ও শহীদ উল্লাহ কায়ছার।
নির্বাচনে ২৪৫ ভোটারের মধ্যে ২৩৬ জন ভোট দেন বলে প্রধান নির্বাচন কমিশনার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৭ ঘ.
bdnews24