২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালগঞ্জে যুবলীগের সংঘর্ষে আহত ২০, সাংসদ অবরুদ্ধ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্কুল ভবন উদ্বোধনকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় এক পক্ষ স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে ঘণ্টা খানেক অবরুদ্ধ করে রাখে। পরে দাঙ্গা পুলিশ তাকেসহ অবরুদ্ধ অন্য নেতাদের উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 02:55 PM

Updated : 24 Aug 2022, 06:24 PM

সুনামগঞ্জ, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্কুল ভবন উদ্বোধনকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় এক পক্ষ স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে ঘণ্টা খানেক অবরুদ্ধ করে রাখে। পরে দাঙ্গা পুলিশ তাকেসহ অবরুদ্ধ অন্য নেতাদের উদ্ধার করে। বুধবার দুপুর ৩টার দিকে উপজেলার ভীমখালি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নতুন সংঘর্ষের আশংকায় ঘটনাস্থলে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুতর আহত যুবলীগ কর্মী ইসমাইল (২৭), জগন্নাথ রায় (৩৮), বাদশা মিয়া (৩২) ও মহসিন আহমদকে (২৭) জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জামালগঞ্জ থানার ওসি মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বুধবার বেলা ৩টায় ভীমখালি উচ্চ বিদ্যালয়ে একটি নতুন ভবন উদ্বোধন করতে যান। এ সময় যুবলীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন ও উপজেলা যুবলীগ নেতা সুজাত মিয়া গ্র"পের সমর্থকরা কথাকাটাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের মোট ২০ জন আহত হয়। তিনি বলেন, "এ সময় সুজাত মিয়া গ্র"পের বিক্ষুদ্ধ সমর্থকরা সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে সুনামগঞ্জে থেকে দাঙ্গা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/২০৫২ ঘ.