২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি বহাল

ঐতিহাসিক এক রায়ে স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামি বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিনের আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 04:18 AM

Updated : 24 Aug 2022, 06:25 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঐতিহাসিক এক রায়ে স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামি বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিনের আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে হত্যাকারীদের ফাঁসির হাইকোর্টের রায় বহাল থাকলো। বৃহস্পতিবার বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, বিচারপতি মো. আবদুল আজিজ, বিচারপতি বি কে দাস, বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি এস কে সিনহার সমন্বয়ে গঠিত আপিল বিভাগের বিশেষ বেঞ্চ সকাল ১১টা ৫৫ মিনিটে ঐতিহাসিক এ মামলায় রায় ঘোষণা করে। বেলা ১১টা ৪৭ মিনিটে বিচারপতিরা এজলাসে বসেন। বিচারপতিরা ১১টা ৪৮ মিনিটে রায় পড়া শুরু করে ১১টা ৫৫ মিনিটে শেষ করেন। আদালত বলেন, "আমাদের অভিমত হল হাইকোর্টের তৃতীয় বিচারপতি ছয় আসামির বিষয়ে নিষ্পত্তি করে কোন ভুল করেননি। "বিচারিক আদালত ও হাইকোর্ট বিভাগ মামলা দায়েরের বিলম্বের কারণ ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা গ্রহণ করে আদালত কোনো ভুল করেননি।" আরও বলা হয়, "আসামিরা ঘটনার সময় একটিভ সার্ভিসে ছিলেন না। তাই সেনা আইনে বিচার না করে সাধারণ আইনে বিচার করায় আইনি কোন ভুল ছিলনা। "বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য ষড়যন্ত্র হয়েছিল। বিদ্রোহের জন্য নয়। রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। এসব কারণে আসামিদের আপিল খারিজ করা হল।" বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ন্যায় ও সত্যের জয় হয়েছে।" মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক রায়ের প্রতিক্রিয়ায় বলেন, "জাতি ন্যায় বিচার পেয়েছে।" আসামি পক্ষের একজন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, "হাইকোর্টে পুরো রায় বহাল রয়েছে। পলাতক সাতজন ফিরে এলে বিলম্ব মার্জনার আবেদন করতে পারবে।" মামলার বাদি আ ফ ম মুহিতুল ইসলাম বলেন, "রায়ে আমি খুব খুশি। আজ জাতির প্রত্যাশা পূরণ হল। আমার সঙ্গে সঙ্গে সারা বাংলার মানুষও খুশি।" বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, "৩৪ বছর পর আমরা ন্যায় বিচার পেয়েছি। জাতি আজ কলঙ্কমুক্ত হল।" রায় ঘোষণার পরপরই রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক ১৫ আগস্টে বাবা-মা হারানো বঙ্গবন্ধুর নাতি শেখ ফজলে নূর তাপসকে জড়িয়ে কেঁদে ওঠেন। রায় ঘোষণার খবরে আদালত প্রাঙ্গণসহ দেশের বিভিন্ন স্থান থেকে স্বাগত মিছিলের খবর আসছে। কঠোর নিরাপত্তার মধ্যে আপিল বিভাগের ১ নং বিচারকক্ষে এ মামলার রায় ঘোষণা করে আপিল বিভাগ। রায় ঘোষণার সময় আদালতে তিল ধারণের ঠাঁই ছিল না। আদালত কক্ষের বাইরেও উৎসুক জনতার ভিড় রয়েছে। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামি আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নূর চৌধুরী, মোসলেমউদ্দিন, রাশেদ চৌধুরী ও আব্দুল মাজেদ পালিয়ে আছেন। তাদের গ্রেপ্তার করতে ইন্টারপোলের পরোয়ানা রয়েছে। পলাতক অবস্থায় আরেক আসামি আব্দুল আজিজ পাশা জিম্বাবুয়েতে মারা যায়। ঐতিহাসিক এ রায় ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বসানো হয়েছে সিসিটিভি, আর্চওয়ে। র‌্যাব, পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা আদালতে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল সদস্য ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজন আত্মীয়-স