২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রলীগের ১৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

মেয়াদ শেষ হওয়ার দুই বছরেরও বেশী সময় পর ১৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করলো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 05:37 PM

Updated : 24 Aug 2022, 06:22 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদ শেষ হওয়ার দুই বছরেরও বেশী সময় পর ১৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করলো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা টিপু ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা এ কমিটিতে স্বাক্ষর করেন। ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে সোহেল রানা টিপুকে সভাপতি ও সাজ্জাদ সাকিব বাদশাকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ৫১ জনের নাম ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক জেলা হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ১০১ সদস্য নিয়ে গঠিত হওয়ার কথা। তবে পূর্ণাঙ্গ কমিটি করার সময় গঠনতন্ত্রের বাইরে গিয়ে আরো ৩৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হলো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৩০ ঘ.