২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বক্তব্য দায়িত্বহীনতার প্রকাশ: দেলোয়ার

জিয়াউর রহমানকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী 'দায়িত্বহীনতার' পরিচয় দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 10:41 AM

Updated : 24 Aug 2022, 06:18 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমানকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী 'দায়িত্বহীনতার' পরিচয় দিয়েছেন। বৃহস্পতিবার তিনি বলেছেন, "দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যে তিনি (হাসিনা) ওই অসত্য বক্তব্য দিয়েছেন।" প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ শেরেবাংলা নগরে তার সমাধিতে রয়েছে কি না- তা নিয়ে সন্দেহ প্রকাশ করে শেখ হাসিনা বুধবার সংসদে বলেন, ওই সময় চট্টগ্রাম থেকে আনা বাক্সে জিয়াউর রহমানের লাশ ছিলো কি না