২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ জামায়াত ও শিবিরকর্মীকে রিমান্ডে নেওয়ার আবেদন

চট্টগ্রামে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তারকৃত জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের ১২ কর্মীকে ৫ দিনে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। তবে আদালত তা নামঞ্জুর করে বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 02:01 PM

Updated : 24 Aug 2022, 06:15 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তারকৃত জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের ১২ কর্মীকে ৫ দিনে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। তবে আদালত তা নামঞ্জুর করে বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছে। রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পুলিশ নগরীর আগ্রাবাদ মিস্ত্রী পাড়ায় ছাত্র শিবির নিয়ন্ত্রিত তিনটি মেস ও একটি বাসায় অভিযান চালিয়ে ৪টি রিভলবার, ৩টি এলজি, ৩৭ রাউন্ড গুলি ও প্রায় এক কেজি বিস্ফোরকসহ বারোজনকে গ্রেপ্তার করে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগ্রাবাদের তিনটি মেসে আরও অনেকেই থাকত। কেন ও কীভাবে অস্ত্রগুলো সেখানে এসেছে তা জানতে বারোজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। তিনি বলেন, আদালত ২১ জানুয়ারি এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করেছেন। গ্রেপ্তারকৃতরা বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/১৯৫৮ঘ.