ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তির প্রেক্ষাপটে দেশের 'স্বাধীনতা রক্ষায়' জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে বিএনপি।
বিএনপির প্রতিষ্ঠায় পৃষ্ঠপোষকতাকারী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার এক আলোচনা সভায় এ আহ্বান জানান দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
দেলোয়ার বলেন, '' চুক্তি করে সরকার দেশের স্বার্থ বিকিয়ে সঙ্কট সৃষ্টি করেছে। এ থেকে উত্তরণ ঘটাতে হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। জিয়ার আদর্শ অনুসরণে নিজেদের পরিশুদ্ধ হয়ে আমাদের এখন সামনের দিকে এগুতে হবে।''
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। নতুন কমিটি নিয়ে বিরোধের জেরে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রদল এর পেছনে ঢাবি প্রশাসন ও ছাত্রলীগের সমর্থন থাকার অভিযোগ করেছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনুষ্ঠানে দর্শকসারিতে বসে বক্তাদের আলোচনা শোনেন।
সভার আলোচকরা জিয়ার কর্মজীবন ও সরকারের কর্মকাণ্ডের ওপর বক্তব্য দেন।
এর আগে সকালে জন্মবার্ষিকী পালনের সূচনায় শেরে বাংলা নগরে প্রয়াত নেতা জিয়াউর রহমানের কবরে ফুল দেন খালেদা জিয়াসহ নেতা-কর্মীরা।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে এখন বিরোধী দলের ওপর নির্যাতন-হামলা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিক্ষকের ওপর 'ছাত্রলীগের কর্মীদের হামলার' প্রসঙ্গ তুলে তিনি এ মন্তব্য করেন।
ভারতের সঙ্গে সদ্য সম্পাদিত চুক্তির কঠোর সমালোচনা করে দেলোয়ার বলেন,''যাদের ষড়যন্ত্রে ১/১১ সৃষ্টি হয়েছে তারাই একটি পাতানো নির্বাচনের মাধ্যমে পুতুল সরকার হিসেবে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। ওই চুক্তি তাদের বাস্তবায়ন করতে হবে বলেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব বলেছেন- জনগণ তাদের চুক্তির করার ম্যান্ডেট দিয়েছে।''
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সা
bdnews24