২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যোতি বসুর অন্তেষ্ট্যিতে যোগ দিতে গেছে বিএনপির প্রতিনিধিদল

ভারতের কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর অন্তেষ্ট্যিক্রিয়ায় যোগ দিতে বিএনপির একটি প্রতিনিধিদল কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 03:28 PM

Updated : 24 Aug 2022, 06:13 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর অন্তেষ্ট্যিক্রিয়ায় যোগ দিতে বিএনপির একটি প্রতিনিধিদল কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছে। দুই সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের সহসভাপতি ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। সোমবার রাতে জিএমজির ফ্লাইটে তারা রওনা হন। সাদেক হোসেন খোকা রওনা হওয়ার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে বর্ষীয়ান কমিউনিস্ট রাজনীতিক জ্যোতি বসুর অন্তেষ্ট্যিক্রিয়ায় যোগ দিতে আমরা কলকাতা যাচ্ছি। বৃহস্পতিবার দেশে ফিরে আসব।'' প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন সাংসদ এ বি এম আশরাফউদ্দিন নিজাম। অসুস্থ হয়ে কয়েকদিন হাসপাতালে থাকার পর রোববার পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১১৫ঘ.