ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিচয়পত্র নেওয়ার পর থেকে ১৫ বছর পর্যন্ত মেয়াদ এবং জালিয়াতির জন্যে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার বিধান রেখে 'জাতীয় পরিচয় নিবন্ধন বিল, ২০০৯' এর ওপর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি প্রতিবেদন পেশ করেছে।
কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সোমবার জাতীয় সংসদে প্রতিবেদনটি পেশ করে বলেন, "জাতীয় পরিচয়পত্রের বিষয়টি নাগরিক জীবনে অনেক গুরুত্ব বহন করে এবং নানাবিধ প্রয়োজনে তা ব্যবহৃত হবে। পরিচয়পত্র জাল ও অবৈধ হস্তান্তর হতে পারে এমন আশঙ্কা এবং অন্যান্য দেশে এ বিষয়ে শাস্তিযোগ্য বিধান প্রচলিত থাকায় প্রস্তাবিত শাস্তিও বিধান রাখার বিষয়ে কমিটি সম্মত হয়।
সুরঞ্জিত জানান, কোনো নাগরিক যাতে অবিচারের শিকার না হন, সে কারণে ফৌজদারি কার্যবিধির প্রয়োগ নিশ্চিত করে সুনির্দিষ্ট বিচার পদ্ধতিসহ কয়েক জায়গায় সংশোধনের প্রস্তাব করা হয়।
গত ২৮ অক্টোবর আইনমন্ত্রী শফিক আহমেদ সংসদে বিলটি উপস্থাপন করেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ এর অনুমোদন দেয়।
বিলে বলা হয়েছে, ভোটার তালিকা আইন অনুযায়ী ভোটারযোগ্য নাগরিকরা জাতীয় পরিচয়পত্র পাবেন। পরিচয়পত্র প্রদানের তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত এর মেয়াদ থাকবে। মেয়াদোত্তীর্ণ হওয়ার অন্তত ছয়মাস আগে পুনঃনিবন্ধনের জন্য নির্ধারিত ফি ও পদ্ধতিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে হবে।
এছাড়া মিথ্যা তথ্য প্রদান কিংবা জাল ও একাধিক জাতীয় পরিচয়পত্র বহন করলে জেল-জরিমানাসহ সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অনধিক এক লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে বিলে।
এতে ইসির কোনো কর্মকর্তা বা কর্মচারী জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত নষ্ট বা বিকৃত করলে তার জন্যও এই শাস্তির বিধান রয়েছে। তবে কোনো সাধারণ নাগরিক তথ্য নষ্ট বা বিকৃত করলে তার জন্যে দুই বছরের কারাদণ্ড বা চল্লি
bdnews24