ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যকে 'তথ্য সন্ত্রাস ও উস্কানিমূলক নির্জলা মিথ্যাচার' আখ্যায়িত করেছে আওয়ামী লীগ।
সোমবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ প্রতিক্রিয়া জানান। (বিস্তারিত)
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া অভিযোগ করেন, এ সফরের মাধ্যমে দেশকে 'বিক্রি করে' দিয়ে আসা হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ বক্তব্য খণ্ডন করে বলেন, "তিনটি লক্ষ্যে তারা (বিএনপি) কাজ করছে। ভারত বিরোধিতা, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর না করতে দেওয়া এবং যুদ্ধাপরাধীদের বিচার যেন না হয়, সেজন্য তারা অরাজক পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে।"
জনমনে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির জন্যই উস্কানিমূলকভাবে এ 'নির্জলা মিথ্যাচার' চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "তারা জাতীয় স্বার্থবিরোধী যুদ্ধাপরাধী, আলবদর, রাজাকার, উলফা ও হুজিদের নিয়ে জোট বাঁধতে চাচ্ছে।"
শেখ হাসিনার এই সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা নিয়ে খালেদা জিয়া যেসব অভিযোগ করেছেন তার জবাব দেন সৈয়দ আশরাফ।
সংবাদ সম্মেলনে ভারতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী দীপু মণি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া ভারতের সঙ্গে 'গোপন' চুক্তি স্বাক্ষর, দেশ বিকিয়ে দেওয়া , ভারতেরই একশভাগ সাফল্য, বন্দর ব্যবহার বিষয়ে প্রধানমন্ত্রীর ভুল তথ্য দেওয়াসহ বিভিন্ন অভিযোগ করেন রোববার।
তবে বিএনপি ক্ষমতায় গেলে চুক্তিগুলো বাতিল করা হবে কিনা- তা জানতে চাওয়া হলে বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, তারা এখনো ওই সব চুক্তির বিস্তারিত জানেন না।
আশরাফ বলেন, "আমরা মনে করি, বেগম জিয়া ও বিএনপি-জামাত জোট ভারতের সঙ্গে অমীমাংসিত সমস্যার সমাধান চান না। সমস্যাগুলোকে জিইয়ে রেখে তারা জনগণকে ভারত বিরোধী করে নিজেদের অসৎ রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চান।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা চাই মংলা ও চট্টগ্রাম বন্দর ভারত, ভুটান, নেপাল ও চীন ব্যবহার করুক। আমরা সবার সাথে যোগাযোগ চাই।"
স
bdnews24