২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কাছে দেশ বিকিয়ে দেওয়ার অভিযোগ খালেদার

ভারত সফরে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক একটি গোপন চুক্তি করেছেন অভিযোগ করে তার বিস্তারিত প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 11:58 AM

Updated : 24 Aug 2022, 06:13 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সফরে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক একটি গোপন চুক্তি করেছেন অভিযোগ করে তার বিস্তারিত প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের একদিন পর রোববার বিকালে সংবাদ সম্মেলনে সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। তবে ক্ষমতায় গেলে ওই চুক্তি বাতিল করা হবে কিনা- জানতে চাওয়া হলে বিএনপি চেয়ারপারসন বলেন, তারা এখনো ওই সব চুক্তির বিস্তারিত জানেন না। তিনি বলেন, "এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তারা কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছে। এরপরও আমরা এ সরকারকে সহযোগিতা করতে চেয়েছি। আমরা তাদের এক বছরেরও বেশি সময় দিয়েছি। কিন্তু আমরা ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে তারা হরতাল দিয়েছিল।" বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে দলীয় প্রধান বলেন, বিএনপি সারা বাংলাদেশে শক্তিশালী হচ্ছে। জনগণের ব্যাপক সমর্থন পাচ্ছে। সারা বাংলাদেশের মানুষ এ সরকারের বিরুদ্ধে সোচ্চার দাবি করে খালেদা বলেন, মানুষ দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে অতিষ্ঠ। বিএনপির আন্দোলন কী হবে এমন প্রশ্নের জবাব স্পষ্ট না করে খালেদা বলেন, "প্রথমত এটা একটা রাজনৈতিক বিষয়। রাজনৈতিকভাবেই এটা মোকাবেলা করা হবে। আন্দোলন কী ধরনের হবে তা আপনারা দেখতেই পাবেন।" প্রধানমন্ত্রীর সফরে ভারতের সঙ্গে অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি হয়। এগুলো হলো- অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি। সবগুলো চুক্তি ভারতের স্বার্থের পক্ষে হয়েছে দাবি করে খালেদা জিয়া বলেন, যৌথ বিবৃতিতেই তা স্পষ্ট। প্রধানমন্ত্রীর সফরে ভারত লাভবান হয়েছে দাবি করে তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে এসেছেন। সফরে তিনি ভারতকে সব উজাড় করে দিয়েছেন। "প্রধানমন্ত্রীর সফর ভারতের জন্য শতভাগ সফল হলেও বাংলাদেশ কিছু পায়নি।" শেখ হাসিনা তার ভারত সফর শতভাগ সফল বলে জানিয়েছিলেন। বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শনিবার বলেছিলেন, "শেখ হাসিনা দেশ বেচে না। আমরা (আওয়ামী লীগ) এটা করি না, করতে পারি না। এদেশের জন্য আমার মা-বাবা প্রাণ দিয়েছে, ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। যারা বলে আমরা দেশে বিক্রি করে দিয়েছি, তারা কী উদ্দেশ্যে এটা বলে, তা সবাই জানে।" সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, আলোচনার পথ 'বন্ধ' করে সরকারই তাদের সে পথে ঠেলে দিয়েছে। সংসদে ফিরতে প্রধানমন্ত্রীর আহ্বানের প্রতিক্রিয়ায় খালেদা আরো বলেন, "দাসখত দিয়ে আসার পর আলোচনার অবকাশ কোথায়। ভারত সফরে যাওয়ার আগেই আলোচনা করে জাতীয় ঐকমত্য স্থাপন করা প্রধানমন্ত্রীর উচিত ছিলো। আমরা আহ্বানও জানিয়েছিলাম। কিন্তু তিনি তা করেননি। তাহলে আন্দোলনের বিকল্প কী।" ভারত সফরকে 'নিস্ফলা' বলে অভিহিত করে বিরোধীদলীয় নেতা বলেন, "প্রধানমন্ত্রী ভারত থেকে কিছুই আনতে পারেননি। রিক্ত হাতে ফিরেছেন। সবই ভারতকে উজাড় হাতে দিয়ে এসেছেন। এতে দেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে। তারা এই দাসখত লিখে দেওয়ার পর কেন এই সংবর্ধনা। তাকে সংবর্ধনা দিতে পারে ভারত। ভারতের জন্য প্রধানমন্ত্রীর এ সফর সফল হয়েছে। বাংলাদেশের জন্য স্বার্থহানী ঘটেছে।" পাশাপাশি নতজানু আড়াল করতে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার নামে এই হৈ চৈ করা হয়েছে বলেও জানান খালেদা। গত এক বছরে প্রধানমন্ত্রীর বিভিন্ন সফরে দেশের জন্য তেমন কিছু অর্জিত হয়নি বলেও দাবি বিএনপি চেয়ারপারসনের। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বিভিন্ন সত্য আড়াল করেছেন এবং অসত্য তথ্য উপস্থাপন করেছেন দাবি করে তিনি বলেন, "চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দিয়ে এখন মিথ্যা তথ্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছেন।" প্রায় ৪০ মিনিটের লিখিত বক্তব্যে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ভারত সফরে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে এসেছেন বলে অভিযোগ করেন। ভারতের টিপাইমুখ প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। টিপাইমুখ নিয়ে জাতি উদ্বিগ্ন জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, "ভারত সফরে প্রধানমন্ত্রী শুধু একটি আশ্বাস সম্বল করে ফিরেছেন।" ভারত সফরে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মাররকের বিস্তারিত প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, "ভারতের সঙ্গে একটি গোপন নিরাপত্তা চুক্তি হয়েছে বলেও গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এর ব্যাখ্যাও দিতে হবে।" সম্ভাব্য তিস্তা চুক্তি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে খালেদা জিয়া বলেছেন, "আওয়ামী লীগ আগের মতোই গঙ্গার পানি বণ্টন নিয়ে একটি চুক্তি করতে চায়। যাতে বাংলাদেশের স্বার্থহানি ঘটবে।" আওয়ামী লীগ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কোনো পদক্ষেপ কখনো নেয়নি দাবি করে খালেদা বলেন, "তারা বিষয়টি ভারতের করুণার ওপর ছেড়ে দিয়েছে।" ভারতের চুক্তির কারণে সেদেশটিই লাভবান হয়েছে দাবি করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফর ভারতের জন্য শতভাগ সফল হলেও বাংলাদেশ কিছু পায়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা দাবি করেন, বন্দর ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রী জনগণকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন। চট্টগ্রাম বন্দরের ৪০ শতাংশ এবং মংলা বন্দর ১০ শতাংশ বর্তমানে ব্যবহার হয় জানিয়ে প্রধানমন্ত্রী শনিবার বলেছিলেন, এ দুটি বন্দরকে আরো উন্নত করতে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের উদ্যোগ নেওয়া হবে। খালেদা জিয়া সদ্যসা