২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব ভারতকে দিয়ে এসেছেন তিনি: খালেদা

প্রধানমন্ত্রীর সফরে ভারত লাভবান হয়েছে দাবি করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, এ সফরে তিনি ভারতকে সব উজাড় করে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 10:33 AM

Updated : 24 Aug 2022, 06:13 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর সফরে ভারত লাভবান হয়েছে দাবি করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, এ সফরে তিনি ভারতকে সব উজাড় করে দিয়েছেন। খালেদা বলেন, প্রধানমন্ত্রীর সফর ভারতের জন্য শতভাগ সফল হলেও বাংলাদেশ কিছু পায়নি। ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের একদিন পর রোববার বিকালে সংবাদ সম্মেলন শুরু করেছে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। শেখ হাসিনা তার সফর শতভাগ সফল বলে জানিয়েছিলেন। বেলা সোয়া ৪টার দিকে সংবাদ সম্মেলনের শুরুতেই ভারতের কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর মৃত্যুতে শোক প্রকাশ করেন খালেদা। গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন- মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, মওদুদ আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের দিন খালেদার সংবাদ সম্মেলনের ঘোষণা থাকলেও পরে তা পিছিয়ে দেন বিএনপি চেয়ারপারসন। প্রধানমন্ত্রীর সফরে ভারতের সঙ্গে অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি হয়। এগুলো হলো- অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি। বিএনপি ও তার রাজনৈতিক মিত্ররা বলছে, এসব চুক্তির মাধ্যমে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে। তবে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি দেশের স্বার্থ রক্ষা করতে চেয়েছিলেন এবং তাতে জয়ী হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬২৯ ঘ.