ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের উন্নয়ন বাধাগ্রস্ত করতেই ভারতকে বন্দর ব্যবহার করতে না দিতে হুমকি দিয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। এ কথা বলেছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি রোববার বলেছেন, "দেশের আর্থিক উন্নয়ন হোক, তা সাকা চৌধুরী ও বিএনপি চায় না। চট্টগ্রাম ও মংলা বন্দরকে যাতে আঞ্চলিক বন্দর হিসাবে ব্যবহার করা না যায়- সে জন্য তারা বিরোধিতা করছে। চট্টগ্রামবাসীকে তারা বঞ্চিত করতে চায়।"
প্রতিমন্ত্রী বলেন, সালাউদ্দিন কাদেরের হুমকিতে চট্টগ্রামবাসী শঙ্কার মধ্যে রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, "আগে যেভাবে আমেরিকাকে কন্টেইনার টার্মিনাল ব্যবহার করতে জনগণ বাধা দিয়েছিলো, তেমনি এবার ভারতকে বন্দর ব্যবহারেও বাধা দেওয়ার জন্য আমার সঙ্গে জনগণ সক্রিয় হবে।"
হাছান মাহমুদ সচিবালয়ে সাংবাদিকেদের বলেন, "সালাউদ্দিন কাদের চৌধুরী কারণে চট্টগ্রামবাসী শঙ্কিত। ১৯৭১ সালে উনার কারণে চট্টগ্রামের অনেক প্রতিথযশা ব্যক্তিকে ইহজগত ত্যাগ করতে হয়েছে।
"১০ ট্রাক অস্ত্র মামলার বিষয়ও রয়েছে। এ মামলার তদন্ত চলছে। কারা জড়িত তদন্ত শেষ হলে বেরিয়ে আসবে। তাদের কারণে দেশবাসী শঙ্কিত।"
সাকা চৌধুরীর হুমকি মোকাবেলা করার ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, "সরকার আইন প্রতিষ্ঠায় সব সময় সচেষ্ট। কারো কারণে দেশ ও সমাজের নিরাপত্তা বিঘ
bdnews24